চট্টগ্রাম বিমানবন্দরে ৪২ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

চট্টগ্রাম বিমানবন্দরে ৪২ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

উত্তরদক্ষিণ | বুধবার, ২৮ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৪:২৩

বিভিন্ন দেশের ৪২ লাখ টাকার সমমূল্যের মুদ্রাসহ মঙ্গলবার রাতে দুবাইগামী এক বিমানযাত্রীকে আটক করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী।

আটক রাকিবুল ইসলাম নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. মুসা খান জানান, রফিকুল ইসলাম দুবাইগামী বিমানের যাত্রী ছিলেন। বিমানে উঠার আগে চেকিংয়ের সময় তার ব্রিফকেইসে ৩৩ হাজার ৯০০ ইউএস ডলার ও ৪২ হাজার ইউএই দিরহাম পাওয়া গেছে। যা বাংলাদেশি মুদ্রায় ৪২ লাখ টাকা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading