সন্তানকে হত্যার হুমকি দিয়ে ছোট ভাইয়ের বউকে ধর্ষণ

সন্তানকে হত্যার হুমকি দিয়ে ছোট ভাইয়ের বউকে ধর্ষণ

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৯:৫০

বরিশালের উজিরপুরের পশ্চিম শোলক এলাকায় সন্তানকে হত্যার হুমকি দিয়ে ছোট ভাইয়ের বউকে ধর্ষণের অভিযোগ উঠেছে ভাসুরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত পশ্চিম শোলক এলাকার রাজ্জাক সরদারের ছেলে লিটন সরদারকে (৪২) আসামি করে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর স্বামী। মামলার আসামি সম্পর্কে ভুক্তভোগীর স্বামীর মামাতো ভাই।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই মহিলা দুই সন্তানের জননী। তাকে অভিযুক্ত লিটন সরদার বিভিন্ন সময়ে নানান ভাবে উত্যক্ত করতো। গত ২২ অক্টোবর ঘটনার রাতে স্বামী ঢাকায় থাকায় রাতের খাবার খেয়ে শিশুকন্যাকে নিয়ে ঘরের ভেতরে ঘুমিয়ে পড়েন ওই নারী। রাতে কৌশলে ঘরের ভেতর ঢুকে শিশু সন্তানের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে জোরপূর্বক ভুক্তভোগীকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানানোর হুমকি দেয়। অন্যথায় শিশু সন্তানকে মেরে ফেলারও হুমকিও দেয় লিটন।

পরবর্তীতে ভুক্তভোগী তার স্বামীকে বিষয়টি জানালে তিনি উজিরপুর থানায় মামলা দায়ের করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading