‘২৯ নভেম্বর বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী’

‘২৯ নভেম্বর বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী’

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০ | আপডেট: ১০:১০

আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

তিনি বলেন, বঙ্গবন্ধু সেতুর পাশেই নির্মিত হবে বঙ্গবন্ধু রেল সেতু। ইতোমধ্যে সেতু নির্মাণে টেন্ডার ও চুক্তিসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ভিত্তি স্থাপনের পর থেকেই সেতুর নির্মাণকাজ শুরু হবে।’

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে গোলচত্বরের কাছে রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের জায়গা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দুটি ভাগে প্রকল্পটির বাস্তবায়ন কাজ শুরু হবে। সিরাজগঞ্জ অঞ্চল এবং টাঙ্গাইল অঞ্চলের দুটি অংশে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি ২০২৫ সালের মধ্যে সম্পন্ন হবে। নতুন রেল সেতুতে দুটি লাইন দিয়ে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading