ভাবিকে ধর্ষণ, দেবর কারাগারে

ভাবিকে ধর্ষণ, দেবর কারাগারে

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০ | আপডেট: ১০:২৫

ভাবিকে ধর্ষণের মামলায় কুমিল্লার তিতাস উপজেলায় দেবরকে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ। শাওন (৩০) নামের ওই ব্যক্তিকে বুধবার (২৮ অক্টোবর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সে সাতানী ইউনিয়নের দ্বিতীয় গোবিন্দপুরের মনু মিয়া সরকারের ছেলে।

জানা যায়, শাওনের ভাই প্রবাসে থাকেন। এ সুযোগে শাওন দীর্ঘদিন যাবত ভাবিকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। তার প্রস্তাবে ভাবি রাজি না হওয়ায় রাতে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই নারীর বড় বোন বাদী হয়ে গত ১৭ অক্টোবর কুমিল্লা আদালতে মামলা দায়ের করেন। আদালত তিতাস থানা পুলিশকে মামলা নেয়ার নির্দেশ দিলে ২৩ অক্টোবর পুলিশ মামলা গ্রহণ করে। পরে মঙ্গলবার রাতে আসামি শাওনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ব্যাপারে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আহসানুল ইসলাম জানান, এক সন্তানের জননী আপন ভাবিকে (৩২) ধর্ষণের মামলায় শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading