ফারুক সিঙ্গাপুর থেকে ফিরছেন আজ

ফারুক সিঙ্গাপুর থেকে ফিরছেন আজ

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০ | আপডেট: ১২:৫৮

সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেড় মাস পর ঢাকায় ফিরছেন সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। শারীরিকভাবে সুস্থ বোধ করায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ বিমানের সাড়ে ৩টার একটি ফ্লাইটে দেশে ফিরছেন বলে জানান তিনি। সঙ্গে তার স্ত্রী ফারহানা ফারুক আসছেন।

জ্বর নিয়ে দেশের একাধিক হাসপাতাল ঘুরে উন্নত চিকিৎসার জন্য সেপ্টেম্বরের মাঝামাঝির দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গিয়েছিলেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) রাতে ফারুক বলেন, “সবার দোয়ায় আমি এখন মোটামুটি সুস্থ। আপাতত কিছুদিন বিশ্রামে থাকতে হবে। সবার কাছে দোয়া চাইছি।”

এর আগে জ্বর নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতাল ঘুরে রোগ শনাক্ত না হওয়ায় সিঙ্গাপুরে গিয়ে ছিরেন তিনি। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার পরীক্ষা-নিরীক্ষায় যক্ষ্মা ধরা পড়েছিল বলে জানান ফারুক।

এক সময়ে জনপ্রিয় এ চিত্রনায়ক ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading