আজারবাইজানে আর্মেনিয়ার মিসাইল হামলায় ২১ জন নিহত

আজারবাইজানে আর্মেনিয়ার মিসাইল হামলায় ২১ জন নিহত

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৩:৫৩

গতকাল বুধবার (২৮ অক্টোবর) রাতে আজারবাইজান দাবি করে বলেছেন, আর্মেনিয়ার একাধিক মিসাইল হামলায় নাগরনো-কারাবাখ সীমানায় তাদের একটি গ্রামে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বহু মানুষ। তবে আর্মেনিয়া এই হামলার কথা অস্বীকার করেছে। খবর রয়টার্স ও এপির

রাশিয়ার মধ্যস্থতায় দুই দফা অন্ত্রবিরতি ভেস্তে যাওয়ার প্রেক্ষাপটে গত ২৫ অক্টোবর (রবিবার) আমেরিকার মধ্যস্থতায় তৃতীয়বার যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করে বিবাদমান দুই রাষ্ট্র। তবে আগের দুই দফার মতো করেই যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করার কয়েক মিনিটের মধ্যেই ফের যুদ্ধে জড়িয়ে পড়ে দুইটি দেশ। উভয়েই পরস্পরের বিরুদ্ধে চুক্তি ভেঙে আগে আর্মেনিয়া হামলা করেছে বলে অভিযোগ করে আজারবাইজান।

বুধবার (২৮ অক্টোবর) রাতের দিকে আজারবাইজান সরকারের মুখপাত্র দাবি করেন, আর্মেনিয়া আজারবাইজানের বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকা লক্ষ্য করে লাগাতার মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে। হামলায় নাগরনো-কারাবাখের কাছে একটি অঞ্চলে ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৭০ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানানো হয়েছে।

আর্মেনিয়া অবশ্য আজারবাইজানের এই অভিযোগ অস্বীকার করেছে। তারা জানিয়েছে, আজারবাইজানের ঘনবসতিপূর্ণ এলাকা লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয়নি। বস্তুত, এর আগেও আর্মেনিয়ার বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিল। আজারবাইজান জানিয়েছিল, তাদের একাধিক শহর লক্ষ্য করে হামলা চালাচ্ছে আর্মেনিয়া। আর্মেনিয়া সে কথাও অস্বীকার করেছিল। কিন্তু সংবাদকর্মীদের লেন্সে উঠে এসেছিল গ্যাঞ্জা সহ আজারবাইজানের একাধিক শহরের ভয়াবহতার দৃশ্য।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading