ফ্রান্সে গির্জায় ছুরি হামলায় নারীসহ নিহত ৩

ফ্রান্সে গির্জায় ছুরি হামলায় নারীসহ নিহত ৩

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৮:২৫

ফ্রান্সের নিস শহরের একটি গির্জায় হামলা চালিয়ে একজন নারীসহ তিন জনকে হত্যা করেছে এক হামলাকারী। সে ছুরি দিয়ে ওই নারীর শিরশ্ছেদ করে ফেলে বলে জানিয়েছে পুলিশ। নিস শহরের মেয়র এটিকে সন্ত্রাসবাদী হামলা বলে বর্ণনা করেছেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নিসের মেয়র খ্রিশ্চ এস্থুজি টুইটারে জানিয়েছেন, শহরের নতর-দাম গির্জার ভিতরে অথবা কাছে ছুরি হামলার ঘটনাটি ঘটেছে আর পুলিশ হামলাকারীকে আটক করেছে।

হামলাকারী ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করছিল বলে জানিয়েছেন তিনি। গির্জার ভিতরে নিহতদের মধ্যে একজনকে গির্জারটির ওয়ার্ডেন বলে মনে করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এস্থুজি জানান, হামলাকারীকে আটক করার পরও সে ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে যাচ্ছিল।

সাংবাদিকদের তিনি বলেন, “আটক করার সময় সন্দেহভাজন ছুরি হামলাকারীকে গুলি করে পুলিশ, সে বেঁচে আছে, তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।” চলতি মাসের প্রথমদিকে প্যারিসের শহরতলীতে প্রকাশ্য দিবালোকে এক শিক্ষককে গলা কেটে হত্যার ঘটনার ধরনের সঙ্গে ‘কোনো সন্দেহ ছাড়াই’ এ ঘটনার ধরনও মিলে গেছে বলে মন্তব্য করেছেন তিনি।

পুলিশ জানিয়েছে, এই হামলায় তিন জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। একজন নারীর শিরশ্ছেদ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এক পুলিশ কর্মকর্তা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading