সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৭ খাতে, বেড়েছে ৩ খাতে

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৭ খাতে, বেড়েছে ৩ খাতে

উত্তরদক্ষিণ | শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৬:৩১

গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৭ খাতে। অন্যদিকে দর বেড়েছে ৩ খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে পাট খাতে। এই খাতে ৭.৫ শতাংশ দর কমেছে। প্রকৌশল খাতে ৬.৩ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে থাকা জীবন বীমা খাতের ৫.৩ শতাংশ দর কমেছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সিমেন্ট খাতে ৪ শতাংশ, বস্ত্র খাতে ৩.৭ শতাংশ, বিবিধ খাতে ৩.৪ শতাংশ, আর্থিক খাতে ২.৮ শতাংশ, ওষুধ ও খাদ্য খাতে ২.১ শতাংশ, সাধারণ বিমা খাতে ১.৯ শতাংশ, কাগজ ও সিরামিক খাতে ১.৫ শতাংশ, সেবা-আবাসন খাতে ১.৪ শতাংশ, আইটি খাতে ১.৩ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে দশমিক ৮ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৫ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ২ শতাংশ দর কমেছে।

অন্যদিকে দর বেড়েছে মিউচ্যুয়াল ফান্ড, জ্বালানি-বিদ্যুৎ ও ব্যাংক খাতে। তথ্য সহায়তায়: অর্থসূচক

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading