রাজবাড়ী-ভাঙ্গা আন্ত:নগর মধুমতি ট্রেন চলাচল শুরু

রাজবাড়ী-ভাঙ্গা আন্ত:নগর মধুমতি ট্রেন চলাচল শুরু

উত্তরদক্ষিণ | শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৬:০৫

রুট পরিবর্তন করে আন্ত:নগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী রেল স্টেশন থেকে গোয়ালন্দ ঘাট না গিয়ে শুক্রবার (৩০ অক্টোবর) থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত চলাচল শুরু করেছে।

রাজবাড়ী থেকে ৬৪ কিলোমিটার দূরত্বে ভাঙ্গা যেতে ট্রেনটির সময় লাগবে এক ঘণ্টা ২০ মিনিট।

রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, আন্ত:নগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি চালুর শুরু থেকে রাজশাহী থেকে রাজবাড়ী হয়ে গোয়ালন্দ ঘাট পর্যন্ত চলাচল করত। রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাম্প্রতিক সময়ে ফরিদপুর জেলার ভাঙ্গা রুটের গুরুত্ব বিবেচনা করে রুট পরিবর্তন করে ট্রেনটি রাজবাড়ী থেকে গোয়ালন্দ ঘাট না যেয়ে রাজবাড়ী থেকে ভাঙ্গা পর্যন্ত চলাচলের সিদ্ধান্ত নিয়েছে।

নতুন সময় সূচী অনুযায়ী ট্রেনটি সকাল ৮টায় রাজশাহী থেকে ছেড়ে রাজবাড়ী পৌঁছাবে দুপুর সাড়ে ১২টায়। ১২ টা ৪০ মিনিটে রাজবাড়ী থেকে ছেড়ে ভাঙ্গা পৌঁছাবে দুপুর ২টায়। ভাঙ্গা থেকে দুপুর ২টা ২৫ মিনিটে ছেড়ে রাজবাড়ী পৌঁছাবে তিনটা ৩৮ মিনিটে এবং রাজবাড়ী থেকে পুনরায় ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে ৩টা ৪৩ মিনিটে। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading