মিউচ্যুয়াল ফান্ডকে আরও জনপ্রিয় করতে চাই: অধ্যাপক শিবলী রুবাইয়াত

মিউচ্যুয়াল ফান্ডকে আরও জনপ্রিয় করতে চাই: অধ্যাপক শিবলী রুবাইয়াত

উত্তরদক্ষিণ | শনিবার, ৩১ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৩:৩২

“মিউচ্যুয়াল ফান্ডকে আরও জনপ্রিয় করতে চাই। গত কয়েক বছরে অনেক ফান্ড বিনিয়োগকারীদের কোনো রিটার্ন দিচ্ছে না এটা ঠিক না। এ সময়ে অনেক মিউচ্যুয়াল ফান্ড লভ্যাংশ দিলেও কিছু ফান্ড দিচ্ছে না।” বলেছেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

শনিবার (৩১ অক্টোবর) “টুওয়ার্ডস সাসটেইনেবল ডেভেলপম্যান্ট অব ক্যাপিটাল মার্কেট” শীর্ষক একটি ভার্চুয়াল সেমিনারে বিশেষ অতিথির বক্তক্তে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিজম ফোরাম (সিএমজেএফ) সেমিনারটি আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান ফজলুর রহমান।

এসময় অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, পুঁজিবাজারে ভালো আইপিও আনতে সর্বাত্মক চেষ্টা করছি। আইপিও অনুমোদন দেয়ার ক্ষেত্রে কোম্পানির বিগত বছরগুলোর ব্যবসা পর্যালোচনা করছি। বিশেষ করে কোম্পানিটির পেইডআপ ক্যাপিটাল কতো এবং ৫ বছরের ট্যাক্স রেকর্ড বিশ্লেষণ করছি। তথ্য সহায়তায়: সানবিডি

আরও পড়ুন: বিও একাউন্ট ডিজিটাল হওয়া দরকার: সালমান এফ রহমান
>>> পুঁজিবাজারের সম্ভাবনাকে আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারছি না: সিএমজেএফ সভাপতি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading