পুঁজিবাজারের সম্ভাবনাকে আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারছি না: সিএমজেএফ সভাপতি

পুঁজিবাজারের সম্ভাবনাকে আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারছি না: সিএমজেএফ সভাপতি

উত্তরদক্ষিণ | শনিবার, ৩১ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৩:৫০

‘বাংলাদেশের পুঁজিবাজারে অপার সম্ভাবনা রয়েছে। কিন্তু সে সম্ভাবনাকে আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারছি না। অবহেলিত পুঁজিবাজারের থেকে পুঁজিবাজারকে ভালো করার জন্য এগিয়ে নিয়ে যেতে হবে।’ বলেছেন, ক্যাপিটাল মার্কেট জার্নালিজম ফোরামের (সিএমজেএফ) সভাপতি হাসান ইমাম রুবেল।

শনিবার (৩১ অক্টোবর) পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিজম ফোরাম (সিএমজেএফ) আয়োজিত “সাসটেইনেবল ডেভেলপমেন্ট অব ক্যাপিটাল মার্কেট” শীর্ষক ওয়েবিনারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

হাসান ইমাম রুবেল বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক বেশি গতিশীল হলেও সেই গতির প্রতিচ্ছবি কিন্তু ক্যাপিটাল মার্কেটে দেখতে পারছি না। এখানে একটা অদৃশ্যতা থেকে যায়। সেই অদৃশ্যতাকে খুঁজে বের করে পুঁজিবাজারের সকলের সমন্বয়ে কাজ করলেই দেশের পুঁজিবাজারকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।

ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সভাপতি বলেন, আমাদের মার্কেটে বেশি কাজ করে অনাস্থা। তথ্যের গণতান্ত্রিক ব্যবস্থা করতে পারলেই মার্কেট থেকে আনাস্থা কেটে যাবে। আর অনাস্থা কেটে গেলেই জবাব দিহিতার জায়গা তৈরী হবে। আর জবাব দিহিতার জায়গা তৈরী হলেই বাজার আরো বেশি ভালো হবে বলে আমি বিশ্বাস করি। তথ্য সহায়তায়: সানবিডি

আরও পড়ুন: বিও একাউন্ট ডিজিটাল হওয়া দরকার: সালমান এফ রহমান

>>> মিউচ্যুয়াল ফান্ডকে আরও জনপ্রিয় করতে চাই: অধ্যাপক শিবলী রুবাইয়াত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading