বিদ্যুৎ উৎপাদনে স্থানীয় কয়লা উত্তোলন সাশ্রয়ী নয়: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ উৎপাদনে স্থানীয় কয়লা উত্তোলন সাশ্রয়ী নয়: প্রতিমন্ত্রী

উত্তরদক্ষিণ | রবিবার, ০১ নভেম্বর, ২০২০ | আপডেট: ০৮:৫০

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, এখন পর্যন্ত করা সব গবেষণায় দেখা গেছে যে স্থানীয় কয়লা উত্তোলন করে বিদ্যুৎ উৎপাদন সম্ভব ও সাশ্রয়ী নয়।

শনিবার (৩১ অক্টোবর) পায়রা বিদ্যুৎকেন্দ্রের কাজ সময়মতো শেষ করা নিয়ে এক ওয়েবিনারে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জামালগঞ্জ এবং অন্যান্য স্থান থেকে কয়লা উত্তোলনের বিষয়ে সরকার বেশ কয়েকটি সম্ভাব্যতা সমীক্ষা চালিয়েছে। তবে এখন পর্যন্ত চালানো এসব গবেষণায় দেখা গেছে যে স্থানীয় খনি থেকে কয়লা উত্তোলন করে বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য ব্যবহার করা টেকসই সাশ্রয়ী হবে না।

পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক পায়রা বিদ্যুৎকেন্দ্র সময়মতো বাস্তবায়নের জন্য দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলাদেশ-চীন পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) প্রশংসা করে নসরুল হামিদ বলেন, বিভিন্ন মহলের বিরোধীতা সত্ত্বেও এ এক ‘বিরাট সাফল্য’।

এ সময় তিনি আরও বলেন, মাতারবাড়ী বন্দর নির্মাণের ফলে কয়লা আমদানি ও পরিবহন আরও সহজ হবে এবং জ্বালানি ব্যয় আরও কমবে। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading