রেমিট্যান্স প্রবাহে ২০২০ সালে অষ্টম অবস্থানে থাকবে বাংলাদেশ: বিশ্বব্যাংক

রেমিট্যান্স প্রবাহে ২০২০ সালে অষ্টম অবস্থানে থাকবে বাংলাদেশ: বিশ্বব্যাংক

উত্তরদক্ষিণ | রবিবার, ০১ নভেম্বর, ২০২০ | আপডেট: ০৯:৪৮

বিশ্বব্যাংক জানিয়েছে, ২০২০ সালে বাংলাদেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ বেড়েছে এবং এ বছর রেমিট্যান্স প্রবাহে বাংলাদেশ অষ্টম অবস্থানে থাকবে।

২৯ অক্টোবর প্রকাশিত ওয়াশিংটন ভিত্তিক শীর্ষস্থানীয় সংস্থার ‘কোভিড-১৯ ক্রাইসিস থ্রু এ মাইগ্রেশন লেন্স’ শীর্ষক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
বিশ্বব্যাংকের ধারণা অনুযায়ী, মহামারির প্রাদুর্ভাব সত্ত্বেও দক্ষিণ এশিয়ার দুটি দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়তে থাকবে।

প্রতিবেদনে আরো বলা হয়, চলতি বছর বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আরো ৮ শতাংশ বৃদ্ধি পাবে। বাংলাদেশে চলতি বছর রেমিট্যান্স প্রবাহের পরিমাণ দাঁড়াবে ২০ বিলিয়ন মার্কিন ডলার।

এতে বলা হয়, ২০২০ সালে দক্ষিণ এশিয়ায় রেমিটেন্স প্রবাহের হার প্রায় ৪ শতাংশ হ্রাস পেয়ে ১৩৫ বিলিয়ন ডলারে দাঁড়াবে। বৈশ্বিক অর্থনৈতিক স্থবিরতার প্রভাবে পাকিস্তান ও বাংলাদেশে মূলত ভ্রমণ নিয়ন্ত্রণের কারণে অপ্রাতিষ্ঠানিক থেকে প্রাতিষ্ঠানিক চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ চলছে। বন্যার পর জুলাই মাসে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ ব্যাপক হারে বৃদ্ধি পায়। -বাসস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading