ডিএসইতে বেড়েছে সূচক, কমেছে লেনদেন
উত্তরদক্ষিণ | রবিবার, ০১ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৫:১৫
রবিবার (০১ নভেম্বর) সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭০০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৩টির, দর কমেছে ৮১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৪টির।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৮৫ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১৭৮ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৯৬৩ কোটি ৩৫ লাখ টাকার।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৯৯৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৯টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির দর। আজ সিএসইতে ২৫ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

