শাহবাগে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শাহবাগে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের সড়ক অবরোধ

উত্তরদক্ষিণ | রবিবার, ০১ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৩৬

সেশনজটহীন মেডিকেল শিক্ষাবর্ষসহ কয়েকটি দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে দেশের বিভিন্ন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা।

রবিবার (০১ নভেম্বর) দুপুরের দিকে শতাধিক শিক্ষার্থী রাজধানীর ব্যস্ততম সড়কটি অবোরধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- বিকল্প পদ্ধতি মূল্যায়ন, অনতিবিলম্বে অনলাইন ক্লাস শুরুর নির্দেশনা, পরীক্ষা ও ক্লাসবিষয়ক সব আদেশের ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে মেডিকেলের শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করা। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading