করোনায় আরও ১৮ জনের মৃত্যু, শনাক্ত ১৫৬৮
উত্তরদক্ষিণ | রবিবার, ০১ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৩০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে মারা গেছেন আরও ১৮ জন, সেই সঙ্গে ১ হাজার ৫৬৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। রবিবার (০১ নভেম্বর) সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কোভিড-১৯ সংক্রমণের সর্বশেষ এই তথ্য জানিয়েছে।
তাতে দেখা যায়, গত একদিনে নতুন ১ হাজার ৫৬৮ জনকে নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৯ হাজার ২৫২ জন। আরও ১৮ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৪১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৭৯৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ২৫ হাজার ৯৪০ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৩টি ল্যাবে ১২ হাজার ৫৪৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ২৩ লাখ ৪৮ হাজার ৮১১ টি নমুনা।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৫০ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৭ দশমিক ৪২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৬৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

