মাস্ক ছাড়া দোকানে প্রবেশ নয়: মালিক সমিতি

মাস্ক ছাড়া দোকানে প্রবেশ নয়: মালিক সমিতি

উত্তরদক্ষিণ | রবিবার, ০১ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৫৫

করোনাভাইরাসের বিস্তার রোধে দেশের যেকোনো দোকান, বিপণী বিতানে মাস্ক পরিধান ছাড়া ক্রেতা, বিক্রেতা ও কর্মচারীদের প্রবেশ, পণ্য বিক্রি এবং সেবা দেওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

রবিবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, “আজ পয়লা নভেম্বর থেকে দোকানপাট, মার্কেট ও বিভিন্ন দোকানসমূহে মাস্কবিহীন ক্রেতা-বিক্রেতার প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করছি।

“মাস্কবিহীনক্রেতা, বিক্রেতা, কর্মচারী কেউ মার্কেটে, দোকানে প্রবেশ করবে না। যদি কেউ প্রবেশ করে আমরা তাকে সেবা প্রদান করব না।”

হেলাল উদ্দিন বলেন, “ইউরোপ-আমেরিকাসহ সারা পৃথিবীতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। ফ্রান্স ও ইংল্যান্ডে দ্বিতীয় দফায় লকডাউন শুরু হয়েছে।

“আসন্ন শীত মৌসুমে বাংলাদেশেও সংক্রমণ বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। তাই সবাইকে মাস্ক পরিধানে উৎসাহিত করতেই দোকান মালিক সমিতি এই নিষিদ্ধের ডাক দিয়েছে।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading