মেয়ে ও স্ত্রীকে হত্যার আসামির ফাঁসি কার্যকর

মেয়ে ও স্ত্রীকে হত্যার আসামির ফাঁসি কার্যকর

উত্তরদক্ষিণ | সোমবার, ০২ নভেম্বর, ২০২০ | আপডেট: ১২:৩৩

দুই বছরের মেয়ে ও অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে দণ্ডিত লক্ষ্মীপুরের এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ আব্দুল গফুর নামের ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

৪৭ বছর বয়সী গফুর লক্ষ্মীপুরের রামগতি থানার দক্ষিণ চরলরেন্স এলাকার শামসুল হক বাঘার ছেলে। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী এবং দুই বছরের মেয়েকে হত্যার দায়ে ২০০৬ সালে গফুর দোষী সাব্যস্ত হন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম জানান, রামগতি থানার ওই হত্যা মামলায় ২০০৮ সালে আদালত গফুরকে মৃত্যুদণ্ড দেয়।

আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করলেও তার মৃত্যুদণ্ড বহাল থাকে। এরপর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেন গফুর, কিন্তু তাও খারিজ হয়ে যায়।

সব আইনি প্রক্রিয়া শেষে কামিশপুর কারাগারের জল্লাদ শাহজাহান ভুইয়া গতকাল রবিবার রাত ১১টা ৫৫ মিনিটে আব্দুল গফুরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃতুদণ্ড কার্যকর করে বলে জানান জেলার।

কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল এবং জেলারসহ কারা কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে গফুরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading