সিরাজগঞ্জে ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জে ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ২

উত্তরদক্ষিণ | সোমবার, ০২ নভেম্বর, ২০২০ | আপডেট: ১২:৫৭

সিরাজগঞ্জের তাড়াশে কাভার্ড ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুই চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রবিবার (১ নভেম্বর) মধ্যরাতে তাড়াশের খালকুলা বাজার এলাকায় এই মুখোমুখি সংঘর্ষে এক চালকের সহকারী আহত হয়েছেন। হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নিহত ট্রাক চালকের পরিচয় পাওয়া গেছে। তার নাম জামিরুল ইসলাম (৩০)। তিনি রাজশাহীর বাঘা থানার বাউশা গ্রামের লালচাঁন মিয়ার ছেলে। আর কাভার্ড ভ্যান চালকের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

আহতকে সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের-সহকারী পরিচালক মঞ্জিল হক জানান, রবিবার রাত ১২টার দিকে ঢাকাগামী আলু বোঝাই একটি ট্রাক এবং রাজশাহীগামী একটি বড় কাভার্ড ভ্যান তাড়াশের খালকুলা বাজার এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading