পুঁজিবাজারে সূচকের ইতিবাচকতায় লেনদেন শেষ

পুঁজিবাজারে সূচকের ইতিবাচকতায় লেনদেন শেষ

উত্তরদক্ষিণ | সোমবার, ০২ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৬:০৫

সোমবার (০২ নভেম্বর) সপ্তাহের ২য় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

সোমবার ডিএসই প্রধান মূল্য সূচক আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯১৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৯৮ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৯টির, দর কমেছে ১৪৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৪টির। ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৯২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১০৬ কোটি ৯৯ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৭৮৫ কোটি ৩৫ লাখ টাকার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৩টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দর। আজ সিএসইতে ৫০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading