গৃহকর্মীদের অধিকার নিশ্চিতে সামাজিক সচেতনতা জরুরী: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

গৃহকর্মীদের অধিকার নিশ্চিতে সামাজিক সচেতনতা জরুরী: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২০ | আপডেট: ১০:৩৫

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ গৃহকর্মীদের অধিকারের বিষয়ে সচেতন নয়। গৃহকর্মীদের অধিকার নিশ্চিতে সামাজিক সচেতনতা জরুরী।

সোমবার (০২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি যৌথ আয়োজনে ‘গৃহকর্মীদের জন্য শোভন কাজ’ সংক্রান্ত আইএলও কনভেনশন-১৮৯ অনুসমর্থনের প্রয়োজনীয়তা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের সংবিধানে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করে গেছেন। সংবিধান অনুযায়ী গৃহকর্মীদের অধিকার নিশ্চিত করতে গৃহকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। এজন্য মন্ত্রী আইন করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তিনি বলেন, ২০১১ সালে আইএলও কনফারেন্সে গৃহকর্মীদের জন্য শোভন কাজ’ সংক্রান্ত কনভেনশন-১৮৯ গৃহীত হওয়ার দিন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সভাপতিত্ব করেন। কাজেই এ কনভেনশন অনুসমর্থন বাংলাদেশের নৈতিক দায়িত্ব। -বাসস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading