৫ কোম্পানির পর্ষদ সভা আজ

৫ কোম্পানির পর্ষদ সভা আজ

উত্তরদক্ষিণ | বুধবার, ০৪ নভেম্বর, ২০২০ | আপডেট: ১০:৫৯

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ বুধবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সভায় কোম্পানিগুলোর ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।

কোম্পানিগুলোর মধ্যে- এসোসিয়েট অক্সিজেন লিমিটেডের পর্ষদ সভা ৪ নভেম্বর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের পর্ষদ সভা ৪ নভেম্বর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেডের পর্ষদ সভা ৪ নভেম্বর, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। জেমিনী সী ফুড লিমিটেডের পর্ষদ সভা ৪ নভেম্বর, বিকেল পৌনে ৪টায় অনুষ্ঠিত হবে। এবং ইন্টারন্যাশনাল লিজিং লিমিটেডের পর্ষদ সভা ৪ নভেম্বর, বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে।

সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। এছাড়াও ৩১ মার্চ, ২০২০ পর্যন্ত প্রথম, ৩০ জুন, ২০২০ পর্যন্ত দ্বিতীয় এবং ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading