জয়পুরহাটে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

জয়পুরহাটে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ১২:৩০

বিদেশে পাঠানোর জন্য পোসপোর্ট করতে নিয়ে গিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে জয়পুরহাটের এক ইউনিয়ন পরিষদের সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৪ নভেম্বর) মধ্যরাতে সদর উপজেলার চকশ্যাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল কুদ্দুস (৪৬) জয়পুরহাটের দোগাছী ইউনিয়ন পরিষদের সদস্য। জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম গ্রামের আইয়ুব আলীর ছেলে তিনি।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ বলেন, দোগাছী ইউনিয়ন পরিষদের সদস্য ও আদম দালাল আব্দুল কুদ্দুস মাস খানেক আগে ওই তরুণীকে সৌদি আরবে ভালো বেতনের চাকরি দেওয়ার কথা জানান।

“পরিবারের স্চ্ছলতা আনতে ওই তরুণী পাসপোর্ট করার জন্য গত বুধবার বিকেলে খঞ্জনপুরে আব্দুল কুদ্দুসের সাথে দেখা করতে গেলে কুদ্দুস কৌশলে এক বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন।

এ সময় তরুণীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আব্দুল কুদ্দুস পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তরুণীকে উদ্ধার করে সন্ধ্যায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করিয়ে দেন বলেন তিনি। এ ব্যাপারে তরুণীর মা বাদী হয়ে রাতে জয়পুরহাট সদর থানায় মামলা করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading