পালাক্রমে ৮ ঘণ্টা করে বিদ্যুৎ বন্ধ থাকবে রাজধানীর একাংশে

পালাক্রমে ৮ ঘণ্টা করে বিদ্যুৎ বন্ধ থাকবে রাজধানীর একাংশে

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২০ | আপডেট: ১০:৫৩

৫ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে ৩০ নভেম্বর পর্যন্ত পালাক্রমে রাজধানীর যে কোনো একটি অংশে আট ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)।

পালাক্রমে ঢাকার বিভিন্ন এলাকায় ৩২টি সাব স্টেশন মেরামত কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, ডেসকো রাজধানী ঢাকার একটি অংশের বিদ্যুৎ সরবরাহ করে থাকে। গত ২ নভেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল তারা।

ডেসকো জানায়, বৃহস্পতিবার থেকে তাদের ১৫ দিনের কর্মসূচির কারণে রাজধানীর উত্তর অংশের মিরপুর, বনানী, গুলশান, বসুন্ধরা, উত্তরাসহ বেশ কিছু এলাকা এবং টঙ্গীতে পালাক্রমে প্রতিদিন আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ডেসকো’র বিজ্ঞপ্তিতে কোন দিন কোন এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে তা উল্লেখ করা হয়। জানানো হয়:

৫ নভেম্বর মিরপুর স্টেডিয়াম ও ক্রীড়া পল্লি কমপ্লেক্স এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। মিরপুরে স্টেডিয়াম সুইচিং উপকেন্দ্রটির মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করা হবে।

৮ নভেম্বর গুলশানের কয়েকটি সড়ক, কাকলি বাসস্ট্যান্ড থেকে বনানী বাজার দক্ষিণাংশ, বনানী পোস্ট অফিস ও বনানীর বেশ কয়েকটি সড়কে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এদিন কাকলি এসএস উপকেন্দ্র মেরামত করা হবে।

৯ নভেম্বর দক্ষিণখান এসএস উপকেন্দ্রের মেরামত কাজের জন্য মাজার চৌরাস্তা, উত্তরখান মধ্যপাড়া, বালুর মাঠ, শাহী মসজিদ রোড, মুণ্ড, পুলারটেক, জামতলা, গাজিপাড়া, ময়নারটেক, চানপাড়া, উত্তরখান উত্তরপাড়া, উজামপুর, মাউসাইড, চাপানেরটেক, জিয়াবাগ, মোল্লাপাড়া, শ্যামলবাগ, আদর্শপাড়া, রাজ্জাকটাওয়ার ও সংলগ্ন এলাকা, ফজিরবাতান, তালতলা উত্তরখান, মিয়াপাড়া, পুরানপাড়া, কুড়িপাড়ারটেক, বড়বাগ, ফায়দাবাদ, তেরমুখ, হিন্দুপাড়া, স্নানঘাট, গুদারাঘাট, চাপানেরটেক, দক্ষিণখান বাজার ও সংলগ্ন এলাকায় আট ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

১১ নভেম্বর উত্তরা গ্রিডের এসএস মেরামতের জন্য উত্তরার ১১ নম্বর সেক্টরের কয়েকটি রোড, উত্তরা সোনারগাঁ জনপথ, উত্তরার ১২ নম্বর সেক্টরে বিদ্যুৎ সরবরাহ আট ঘণ্টা বন্ধ থাকবে। একই সাথে টঙ্গী-৩ এসএস’র রক্ষণাবেক্ষণের জন্য টঙ্গী থানা, টঙ্গী রেল স্টেশন ও টঙ্গীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না।

১২ নভেম্বর মিরপুর মুক্তিযোদ্ধা কো-অপারেটিভ মার্কেট, শাহ আলী স্কুল অ্যান্ড কলেজ, মাজার, উত্তর বিশিল তুরাগ সিটি, বেড়িবাঁধ, গোলারটেক, হরিরামপুর, প্রিয়প্রাঙ্গণ হাউজিং, জাহানারাবাদ, মিরপুর নিউ মার্কেট, ঢাকা চক্ষু হাসপাতাল, জনতা হাউজিং এলাকা, মহাখালীর আইসিডিডিআরবি হাসপাতাল, সেতু ভবন থেকে কাকলি বাসস্ট্যান্ড এয়ারপোর্ট রোডের পূর্ব পাশে, বারিধারা কে ব্লকের কয়েকটি রোড, ইউএন রোডের আংশিক অংশ ও নর্দা থেকে প্রগতি সরণি হয়ে কুড়িল বিশ্বরোডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

১৫ নভেম্বর মিরপুর ডিওএইচএসের বেশ কয়েকটি রাস্তা, গুলশান-১ এর ২১, ২৩, ২৪, ২৭, ২৮ ও ৩০ নম্বর সড়ক, পশ্চিম আগারগাঁও, পানির ট্যাংকের মোড়, জেলা নির্বাচন অফিস, এলজিইডি জোনাল অফিস, বারেক মোল্লার মোড়, কাশেমের দোকান, উত্তর পীরেরবাগ, মাইকের দোকান, শেওড়াপাড়া আনন্দ বাজারসহ সংলগ্ন এলাকায় আট ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

১৬ নভেম্বর টঙ্গীর বিসিক উপকেন্দ্র মেরামত কাজের জন্য বিসিক পানির ট্যাংকের পূর্ব পাশসহ আশপাশের এলাকায় আট ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

১৮ নভেম্বর বিদ্যুৎ থাকবে না কাওলা মোল্লাবাড়ি, আশিয়ান সিটি রোড, আশকোনা, হাজিক্যাম্পসহ আশপাশের এলাকায়।

১৯ নভেম্বর বসুন্ধরা আবাসিক এলাকার অধিকাংশ এলাকা, আইইবি, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়, গ্রামীন ফোন, যমুনা ও যুগান্তর অফিসে। এ ছাড়া বিদ্যুৎ থাকবে না মিরপুর স্বাধীন সুপার মার্কেট, শাহ আলী বাগ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনসহ আশপাশে, মিরপুর-১ সংলগ্ন আনসার ক্যাম্প, ডেলটা হাসপাতাল ও টোলারবাগ আবাসিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

২২ নভেম্বর গুলশান-১ নম্বরের বেশ কয়েকটি সড়কসহ ডিসিসি মার্কেট ও গুলশান অ্যাভিনিউয়ে বিদ্যুৎ থাকবে না। এছাড়া পল্লবী আবাসিক এলাকা, গ্রামীণ টেলিকম ট্রাস্ট ভবন, অলিম্পিয়া ও জেরিন টেক্সটাইল, আনসার ক্যাম্প, টোলারবাগ, কল্যাণপুর নতুনবাজার, ঝিলপাড় বস্তি এলাকায় এদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

২৩ নভেম্বর বারিধারা উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণ কাজের জন্য শাহজাদপুর, আমেরিকান দূতাবাস, জাপান ও চীন দূতাবাস এবং উত্তর বাড্ডা হাজীপাড়াসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ আট ঘণ্টা বন্ধ রাখা হবে।

২৫ নভেম্বর বিদ্যুৎ থাকবে না কুড়িল বিশ্বরোড, হোটেল রেডিসন , মানিকদী, বারনটেক, বালুঘাট, লিচুবাগান, শেওড়া বাজার, কামারপাড়া রোড, ইজতেমা মাঠ ও উত্তরার ১২, ১৩, ও ১৪ নম্বর সেক্টর, দিয়াবাড়িসহ আরও কয়েকটি এলাকায়।

২৬ নভেম্বর মিরপুর-৬ নম্বর সেকশন উপকেন্দ্র, এসএস-৩ সুইচিং ও নিউ টঙ্গী গ্রিড উপকেন্দ্রের মেরামত কাজের জন্য ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, কিডনি ফাউন্ডেশন, ন্যাশনাল হাউজিং, সানোফি ফ্যাক্টরি, বড়বাগ ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

২৯ নভেম্বর সেনাপ্রধানের বাসভবন, সেনা সদর থেকে গ্যারিসন মসজিদ, সেনানিবাস এলাকা, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, হোমিও মেডিকেল কলেজ ও ভাসানটেক থানা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

৩০ নভেম্বর উত্তরা এসএস ও টঙ্গী-২ এসএস মেরামত করা হবে। এই কারণে উত্তরার ৪ ও ৬ নম্বর সেক্টরেরকয়েকটি এলাকায়, আজমপুর থেকে আবদুল্লাহপুর সড়কের দুপাশে, কাঁঠালদিয়া, গাজীপুরা ও বাগাইরটেক এলাকায় আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading