রাজধানীতে দিনের তাপমাত্রা কমতে পারে আজ

রাজধানীতে দিনের তাপমাত্রা কমতে পারে আজ

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২০ | আপডেট: ১১:২৫

রাজধানী শহর ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ শুক্রবার (০৬ নভেম্বর) দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে এদিন সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। সাধারণত শুষ্ক থাকতে পারে আবহাওয়া। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গতকালের চেয়ে আজকের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading