মরক্কোতে বিশ্বব্যাংক-আইএমএফ’র বার্ষিক সভা স্থগিত

মরক্কোতে বিশ্বব্যাংক-আইএমএফ’র বার্ষিক সভা স্থগিত

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২০ | আপডেট: ১১:৫৪

মরক্কোর মারাক্কেশে ২০২১ সালের অক্টোবরে হতে যাওয়া বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভা কোভিড-১৯ মহামারির কারণে ২০২২ পর্যন্ত ১২ মাসের জন্য স্থগিত করা হয়েছে।

মরক্কো, বিশ্বব্যাংক ও আইএমএফ বৃহস্পতিবার (০৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছে।

ওয়াশিংটন থেকে দেয়া সংবাদ বিবৃতি অনুযায়ী, বার্ষিক সভা সাধারণত টানা দুই বছর ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক গ্রুপ ও আইএমএফের সদরদপ্তরে এবং প্রতি তৃতীয় বছরে সদস্য আরেক দেশে অনুষ্ঠিত হয়।

বার্ষিক এ সভায় বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি, বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা, দারিদ্র্য বিমোচন, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি, জলবায়ু পরিবর্তন ও অন্যান্য সংশ্লিষ্ট বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য কেন্দ্রীয় ব্যাংকগুলোর কর্মকর্তা, অর্থ ও উন্নয়ন মন্ত্রী, বেসরকারি খাতের নির্বাহী, সুশীল সমাজ, মিডিয়া ও গবেষকরা জড়ো হন। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading