‘বিষাক্ত মদপানে’ লালমনিরহাটে ২ জনের মৃত্যু

‘বিষাক্ত মদপানে’ লালমনিরহাটে ২ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ | রবিবার, ০৮ নভেম্বর, ২০২০ | আপডেট: ০৯:১০

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শনিবার (০৭ নভেম্বর) বিষাক্ত মদপানে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

মৃতরা হলেন- উপজেলার বান্দরকুড়া গ্রামের খয়বর আলীর ছেলে হাবিবুর রহমান (৩৫) ও একই গ্রামের বাংটু কুমারের ছেলে রঞ্জিত কুমার (৪৫)।

চলবলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু জানান, বিষাক্ত মদপানের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে দুজনের অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে ওই দুই ব্যক্তি মারা যান। এদের মধ্যে আরও তিনজন অসুস্থ হয়ে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আরজু মো. সাজ্জাদ জানান, বিষাক্ত মদপানে দুজনের মৃত্যুর বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। তদন্ত করলেই বেরিয়ে আসবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading