ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর

উত্তরদক্ষিণ | রবিবার, ০৮ নভেম্বর, ২০২০ | আপডেট: ০৯:৩০

শরীয়তপুরের জাজিরা থেকে মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন এলাকায় যাওয়ার পথে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে সালমা বেগম (২২) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালমা বেগম শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডেবা গ্রামের সালাম হাওলাদারের মেয়ে।

জানা গেছে, শনিবার বিকেলে জাজিরার নাওডোবা থেকে ভদ্রাসন বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন সালমা বেগম। সন্ধ্যায় ভদ্রাসন বাজারের কাছে পৌঁছালে অসাবধানতাবশত সালমা বেগমের ওড়না ইজিবাইকের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। মুহূর্তেই সালমা বেগম মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে এ নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশাংকর ঘোষ জানান, ওই গৃহবধূকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার স্বজনরা। হাসপাতালে আনতে আনতে তার মৃত্যু হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading