ময়মনসিংহে ব্রিফকেসবন্দী নারীর লাশ উদ্ধার

ময়মনসিংহে ব্রিফকেসবন্দী নারীর লাশ উদ্ধার

উত্তরদক্ষিণ | সোমবার, ০৯ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৩:৪০

ময়মনসিংহের গৌরীপুরে ব্রিফকেসবন্দী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে ময়মনসিংহ-ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের গঙ্গাশ্রমের এক কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী বলেন, ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর সীমান্তবর্তী গৌরীপুর উপজেলা গঙ্গাশ্রম এলাকায় জোড়া কালভার্টের নিচে একটি ব্রিফকেস পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দেয় তারা।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্রিফকেস উদ্ধার করে দেখতে পায় ভেতরে আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারীর দেহ। মহাসড়কের পাশে কালভার্টের নিচে পানির মধ্যে যেন লাশটি ডুবে থাকে সেজন্য ভেতরে পাঁচটি ইট ভরে দেওয়াও হয়েছিল বলে জানান তিনি।

পুলিশ সুপার বলেন, “ধারণা করা হচ্ছে, নিহত নারী দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অক্ষম থাকতে পারেন। তার শারীরিক অবস্থা খুবই নাজুক ছিল। পরিবার বোঝা সরাতে নারীটিকে হত্যা করে লাশ ব্রিফকেসবন্দী করে ফেলে যেতে পারে।”

নিহতের পরিচয় এবং হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের পাশাপাশি সিআইডিও কাজ শুরু করেছে। পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading