টাঙ্গাইলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

টাঙ্গাইলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

উত্তরদক্ষিণ | সোমবার, ০৯ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৪:২০

টাঙ্গাইলে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে চালকসহ দুইজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টা ৫ মিনিটে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধুসেতু মহাসড়কের রসুলপুর সবুর ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামাল হোসেন জানান।

নিহতরা হলেন, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তেলিয়া গ্রামের আজহার আলীর ছেলে শাহ আলম হোসেন সেলিম (৪০) এবং বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার নরুল্যাপুর গ্রামের নুর ইসলাম শেখের ছেলে মিজানুর রহমান শেখ (২৮)। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে থাকা টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানার এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির এসআই মো. মতিউর রহমান বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক এবং বাসের সুপারভাইজার নিহত হন। নিহতদের লাশ এলেঙ্গা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

এ দুর্ঘটনায় ‘অন্তত দশজন’ আহত হন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাস ও ট্রাক জব্দ করে এলেঙ্গা ফাঁড়িতে আনা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই এসআই।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading