অতিরিক্ত আইজি হলেন পুলিশের ৬ শীর্ষ কর্মকর্তা

অতিরিক্ত আইজি হলেন পুলিশের ৬ শীর্ষ কর্মকর্তা

উত্তরদক্ষিণ | সোমবার, ০৯ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৮:১৮

পুলিশের চার শীর্ষ কর্মকর্তাকে চলতি দায়িত্ব থেকে ভারমুক্ত করে অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দুইজন ডিআইজিকেও পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (৯ নভেম্বর) পদোন্নতির এই প্রজ্ঞাপন জারি করে। অতিরিক্ত আইজি হিসাবে চলতি দায়িত্বে থাকা মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী, এস এম রুহুল আমিন, মল্লিক ফখরুল ইসলাম ও মো. কামরুল আহসান পূর্ণ দায়িত্ব পেয়েছেন।

এছাড়া ডিআইজি মাজহারুল ইসলাম ও খন্দকার গোলাম ফারুককে একই প্রজ্ঞাপনে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি করা হয়েছে। ইব্রাহীম ফাতেমী ও রুহুল আমিন পুলিশ সদর দপ্তরে কর্মরত আছেন। মল্লিক ফখরুল হাইওয়ে পুলিশে এবং কামরুল এন্টি টেররিজম ইউনিটে দায়িত্ব পালন করছেন।

মাজহারুল ইসলাম পুলিশের বিশেষ শাখায় এবং খন্দকার গোলাম ফারুক পুলিশ একাডেমি সারদায় রয়েছেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading