কমেছে সূচক, বেড়েছে লেনদেন
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৪৫
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।
তবে আজ ডিএসইতে আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৯৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১১২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭০৩ পয়েন্টে। এছাড়া আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, দর কমেছে ১৮৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৬টির।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯২৫ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৪৩ কোটি ৭৮ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৮৮১ কোটি ৩২ লাখ টাকার।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮১টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির দর। আজ সিএসইতে ২৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

