সৈয়দপুরে স্বামীর লিঙ্গ কেটে স্ত্রী গ্রেফতার
শাহজাহান আলী মনন | উত্তরদক্ষিণ
সৈয়দপুর (নীলফামারী): বুধবার, ১১ নভেম্বর, ২০২০ | আপডেট: ১২:৪২
পারিবারিক কলহের জেরে ব্লেড দিয়ে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী। গুরুতর আহত স্বামী নাসিম মিয়া (২৪) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৫টায় নীলফামারীর সৈয়দপুর শহরের উত্তরা আবাসনে। নাসিম ওই আবাসনের হাফিজ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, উত্তরা ইপিজেডের নারী কর্মী রুমা খাতুনের (২২) স্বামী নাসিমের সাথে মনোমালিন্য হয়। এরই জের ধরে ভোর রাতে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ ধারালো ব্লেড দিয়ে কেটে দেয়।
এ সময় নাসিমের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আহত নাসিমকে প্রথমে ১০০ শয্যা হাসপাতালে নেয়। নাসিমের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এ ঘটনায় নাসিমের বড় বোন আবাসনবাসী মোছাঃ মুক্তা নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। পুলিশ নাসিমের স্ত্রী রুমা খাতুনকে গ্রেফতার করেছে। সে আবাসনেরই শরিফুল ইসলামের কন্যা ও এক সন্তানের জননী।
সৈয়দপুর থানার অফিসারবইনচার্জ আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা শিকার করেছে রুমা খাতুন। মামলার প্রেক্ষিতে দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

