জামালপুরে মাস্ক ব্যবহার না করায় জরিমানা

জামালপুরে মাস্ক ব্যবহার না করায় জরিমানা

উত্তরদক্ষিণ | বুধবার, ১১ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৪৫

করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি না মানায় জামালপুর শহরে আটজনসহ দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনুল আবেদীন।

তিনি জানান, জেলা প্রশাসনের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্যবিধি না মানায় সকালে শহরের বাজারে আরএফএল শো রুমকে পাঁচ হাজার এবং তমালতলার রংধনু বস্ত্রালয়কে পাঁচ হাজার টাকা জরিমানা করেন তিনি।

এ সময় মাস্ক ব্যবহার না করায় আট পথচারীকে আরো দুই হাজার ২০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইবনুল আবেদীন। এ অভিযানের সময় তার সাথে র‌্যাব ও পুলিশ ছিল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading