বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা মারা গেছেন
উত্তরদক্ষিণ | বুধবার, ১১ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৩৪
বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৪ বছর।
বুধবার (১১ নভেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক হাসপাতালে শেখ খলিফা মারা যান।
বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রীর মৃতুতে বাহরাইনের বাদশাহ শেখ হামাদ বিন ইসা আল খলিফা এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।
১৯৩৫ সালে জন্ম নেয়া শেখ খলিফা ৫০ বছর ধরে বাহরাইনের প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৭০ সালে দেশটির ক্ষমতায় বসেন তিনি। সূত্র : আল জাজিরা

