ময়মনসিংহে জানাজার নামাজের মধ্যেই ১০ স্মার্টফোন চুরি

ময়মনসিংহে জানাজার নামাজের মধ্যেই ১০ স্মার্টফোন চুরি

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৬:১৭

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বৃহস্পতিবার (১২অক্টোবর) জানাজার নামাজের মধ্যেই অন্তত ১০টি স্মার্টফোনসহ ৪ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। উপজেলার নিশ্চিন্তপুর খেলার মাঠে জাফর ওয়াহিদুল ইসলামের (জাফর মৌলভী) জানাজার নামাজে এই চুরির ঘটনা ঘটে বলে জানা যায়।

জানা গেছে, বৃহস্পতিবার জাফর মৌলভীর জানাজার নামাজে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষের সমাগম ঘটে। পূর্বপরিকল্পনা অনুযায়ী পকেটমার সিন্ডিকেটের সদস্যরা নামাজের বিভিন্ন কাতারে মুসল্লিদের সঙ্গে দাঁড়িয়ে পাঞ্জাবির পকেটে থাকা মোবাইল ফোনসহ টাকা চুরি করে নিয়ে যায়।

এ বিষয়ে নিশ্চিন্তপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে জোবায়ের গণমাধ্যমকে বলেন, জানাজার নামাজ পড়তে আসা নেতৃবৃন্দের সঙ্গে ছবি তোলার পর মোবাইলটি পাঞ্জাবির পকেটে রেখে দিই। নামাজ শেষে দেখি পকেটে মোবাইলটি নেই। কখন যে পকেটমার চক্রের সদস্যরা ফোনটি চুরি করে নিয়ে গেল টেরই পেলাম না।

এছাড়াও জানাজার ওই জানাজা নামাজের সময় অন্তত ১০ জনের মোবাইল এবং এক ব্যক্তির পকেট থেকে ৪ হাজার টাকা চুরির খবরও পাওয়া গেছে।

চুরি হওয়ার কিছুক্ষণ পরই অপর একটি মোবাইল থেকে স্ব-স্ব নম্বরে কল করলে বন্ধ পাওয়া গেছে। দু’একজনের নম্বর খোলা পেলেও কল করলে অপর প্রান্ত থেকে কলটি কেটে দেয়। এরপর থেকে ফোনগুলো বন্ধ পাওয়া যায়। মোবাইল ফিরে পেতে কয়েকজন থানায় সাধারণ ডায়রি করবেন বলেও জানা গেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading