জামালপুরে ২ সন্তানসহ ট্রেনে কাটা পড়ল মা
উত্তরদক্ষিণ | শনিবার, ১৪ নভেম্বর, ২০২০ | আপডেট: ১২:৩০
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন; এ ঘটনায় আহত হয়েছে তার দুই শিশুসন্তান।
নিহত নয়নতারা (৩৫) উপজেলার আওনা ইউনিয়নের চানপুর গ্রামের পোশাক শ্রমিক লিটন মিয়ার স্ত্রী।
উপজেলার আওনা ইউনিয়নের বাটিকামারী এলাকায় শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জামালপুর জিআরপি থানার ওসি তাপস চন্দ পণ্ডিত জানান।
স্থানীয়রা জানান, নয়নতারা তার দুই শিশুসন্তান নিয়ে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী ধলেশ্বরী ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই নয়নতারা নিহত হন। এ সময় আহত হয় তার দুই ও চার বছর বয়সী দুই সন্তান। তাদের উদ্ধার করে প্রথমে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

