ব‌রিশাল কেন্দ্রীয় কারাগা‌রের শৌচাগা‌র থেকে ক‌য়ে‌দির লাশ উদ্ধার

ব‌রিশাল কেন্দ্রীয় কারাগা‌রের শৌচাগা‌র থেকে ক‌য়ে‌দির লাশ উদ্ধার

উত্তরদক্ষিণ | শনিবার, ১৪ নভেম্বর, ২০২০ | আপডেট: ১২:৪৪

ব‌রিশাল কেন্দ্রীয় কারাগা‌রের হাসপাতা‌লের শৌচাগা‌র থেকে শনিবার (১৪ নভেম্বর) ভোররাতে গলায় ফাঁস দেয়া অবস্থায় ধর্ষণ মামলার এক হাজতির লাশ উদ্ধার করা হয়েছে।

মৃত হা‌নিফ খ‌লিফা (৪০) ব‌রিশা‌লের বা‌কেরগঞ্জ উপ‌জেলার মধুকা‌ঠি এলাকার আলী মোহাম্মদ খ‌লিফার ছে‌লে এবং নগরীর কা‌শিপু‌রে ভাড়া বাসায় থাক‌তেন।

‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে সি‌নিয়র জেল সুপার প্রশান্ত কুমার ব‌নিক ব‌লেন, ‘বাকপ্রতিবন্ধী মে‌য়ে‌কে ধর্ষ‌ণের অভিযোগে দা‌য়ের করা মামলায় ১ অক্টোবর কারাগা‌রে আসে হা‌নিফ খ‌লিফা। ভোররাত ৩টার দি‌কে কারাগা‌রের হাসপাতা‌লের শৌচাগা‌রে গি‌য়ে মশা‌রির দ‌ড়ি দি‌য়ে গলায় ফাঁস দি‌য়ে তিনি আত্মহত্যা ক‌রে‌ছেন ব‌লে খবর পাই।’

লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading