মালয়েশিয়ায় অবৈধরা ৪ খাতে বৈধ হওয়ার সুযোগ

মালয়েশিয়ায় অবৈধরা ৪ খাতে বৈধ হওয়ার সুযোগ

উত্তরদক্ষিণ | শনিবার, ১৪ নভেম্বর, ২০২০ | আপডেট: ২০:১০

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত ৪ খাতের কর্মীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির সরকার। বাংলাদেশসহ ১৫টি দেশের নাগরিকরা (সাধারণ কর্মী) এ সুযোগ নিতে পারবেন। আগামী ১৬ নভেম্বর থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত বৈধকরণ প্রক্রিয়া চলবে। শনিবার (১৪ নভেম্বর) মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানায়, মালয়েশিয়া সরকার সে দেশে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিসহ ১৫টি দেশের সাধারণ কর্মীদের ‘পুনরুদ্ধার কর্মসূচি’ ঘোষণা করেছে। যে চার ৪ খাতের কর্মীদের বৈধতা দেওয়া হবে, সেগুলো হলো— কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, প্লান্টেশন ও অ্যাগ্রিকালচার।

বৈধ হওয়ার এই কর্মসূচির জন্য কোনো এজেন্ট বা ভেন্ডর নয়, শুধু নিয়োগকর্তা বা কোম্পানিকে অবৈধ কর্মীদের নামসহ সরাসরি ইমিগ্রেশনে আবেদন করতে হবে। কোম্পানি ছাড়া অন্য কারো মাধ্যমে বা নিজে ইমিগ্রেশনে গিয়ে বৈধ হওয়া যাবে না। আবেদন করতে হবে rekalibrasi@imi.gov.my ঠিকানায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading