রূপগঞ্জে কয়লা ভাঙার কারখানা অপসারণের দাবিতে মানববন্ধন

রূপগঞ্জে কয়লা ভাঙার কারখানা অপসারণের দাবিতে মানববন্ধন

উত্তরদক্ষিণ | সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৭:৫৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কয়লা ভাঙার কারখানা অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে মুড়াপাড়ার গাজী সেতু সংলগ্ন এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। বাইরের বড়ো বড়ো কয়লা এনে এই কারখানায় ভেঙে ছোটো করা হয়। ফলে কয়লার ধূলায় আশপাশের এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে থাকে প্রায় সময়।

মানববন্ধনে ক্ষুব্ধ এলাকাবাসী বলেন, একটি প্রতিষ্ঠান মুড়াপাড়া গাজী সেতু সংলগ্ন এলাকায় কয়লা কারখানা গড়ে তুলেছে। ডকইয়ার্ড কারখানা তৈরির কথা বলে ঘনবসতিপূর্ণ এই এলাকায় কয়লা কারখানা গড়ে তোলে।

কয়লার ধূলায় মুড়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অন্তত দুই হাজার পরিবার স্বাস্থ্য ঝূঁকিতে রয়েছে বলে বক্তাদের অভিযোগ। এছাড়া দড়িকান্দি জামে মসজিদের মুসুল্লি, দড়িকান্দি উলুমিয়া মাদ্রাসার ছাত্ররাও ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তারা।

উপজেলা নির্বাহী প্রকৌশলী এনায়েত কবীর বলেন, ধূলার কারণে সেতুর সৌন্দর্য নষ্ট হচ্ছে। সেতুতে চলাচলকারী লোকজনের নানা সমস্যা হচ্ছে।

মানবন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন মুড়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বরকত উল্লা মিয়া, ইউপি সদস্য আলম হোসেন, হারেছ মিয়া, হীরা মিয়া, নুরুল ইসলাম, সোহেল হোসেন, কামাল হোসেন, মফিজ মিয়া, ইসমাঈল, বাবেল প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading