প্রায় সাড়ে ৫ কোটি মানুষ করোনাক্রান্ত

প্রায় সাড়ে ৫ কোটি মানুষ করোনাক্রান্ত

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ | আপডেট: ১০:৪০

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৪৯ লাখ ৬৭ হাজার ২৫৫ জনে।

এছাড়া করোনাক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৩ লাখ ২৫ হাজার ৭৫২ জনে দাঁড়িয়েছে।

জেএইচইউ-এর তথ্য অনুযায়ী- এদিন সকাল পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ৫২ লাখ ৩৪ হাজার ৫৩৩ জন।

১ কোটি ১১ লাখ ৯৭ হাজার ৭৯১ জন আক্রান্ত এবং ২ লাখ ৪৭ হাজার ১৪২ জনের মৃত্যু নিয়ে করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ইন্ডিয়া রয়েছে করোনাভাইরাসে আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয় স্থানে।

দক্ষিণ এশিয়ার দেশ ইন্ডিয়ায় মোট আক্রান্ত ৮৮ লাখ ৪৫ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছেন ১ লাখ ৩০ হাজার ৭০ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৫৮ লাখ ৬৩ হাজার ৯৩ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৭৯৮ জনের।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading