ইরানকে টোল দিলে পণ্য সরবরাহকারীদের ওপর নিষেধাজ্ঞার হুমকি আমেরিকার

ইরানকে টোল দিলে পণ্য সরবরাহকারীদের ওপর নিষেধাজ্ঞার হুমকি আমেরিকার

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০১ মে, ২০২৬, আপডেট ২৩:০০

হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিলে পণ্য সরবরাহকারীদের ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে আমেরিকা। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় শুক্রবার (১ মে) এ ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে।

তারা বলেছে, টোলের আড়ালে ইরানের রেডক্রিসেন্ট সোসাইটিকেও কোনো ধরনের অর্থ দেওয়া যাবে না। যারা অর্থ দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট। এখান দিয়ে বিশ্বের ২০ শতাংশ জ্বালানি পরিবহন করা হতো। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকসহ উপসাগরীয় সব আরব দেশ হরমুজ দিয়ে তাদের জ্বালানি পণ্য বিশ্বের অন্যান্য দেশে সরবরাহ করে।

গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও আমেরিকা ইরানে যৌথ হামলার পরই ইসলামিক বিপ্লবী গার্ডের নৌ সেনারা হরমজু বন্ধ করে দেন। এর আগে সেখান দিয়ে নির্বিঘ্নে জাহাজ চলাচল করত।

ইরান পরবর্তীতে সিদ্ধান্ত নেয়, হরমুজ দিয়ে যেসব জাহাজ চলাচল করে তাদের কাছ থেকে টোল নেওয়া হবে। যদিও আরব ও পশ্চিমা দেশগুলো এটির বিরোধীতা করেছে। কিন্তু ইরান এখন যুদ্ধ বন্ধের জন্য টোল আদায়ের অধিকারকে অন্যতম শর্ত দিচ্ছে।

সূত্র: রয়টার্স

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading