বিদ্যুৎকেন্দ্রে আগুন, বিদ্যুৎহীন সিলেট
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৩:২১
সিলেটের কুমারগাঁওয়ে কুমারগাঁও ১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে মঙ্গলবার (১৭ নভেম্বর) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো সিলেটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
বেলা সাড়ে ১১টার দিকে এই কেন্দ্রে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে বলে সিলেট পল্লী বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন জানান।
তিনি বলেন, ‘ইতিমধ্যে দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে। এ অবস্থায় পুরো সিলেটে বিদ্যুৎ সরহরাহ বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিস ও আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।’
তবে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ একটি দল। -ইউএনবি

