গাজীপুরে ঘরের ভেতর স্ত্রীর লাশ, স্বামী লাপাত্তা

গাজীপুরে ঘরের ভেতর স্ত্রীর লাশ, স্বামী লাপাত্তা

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৩:৩৫

গাজীপুরে এক ভাড়া বাসা থেকে নারী পোশাক শ্রমিককের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার ভাড়া বাসায় রাতে স্ত্রীকে হত্যার পর স্বামী পালিয়েছে বলে পুলিশ ধারণা করছে।

নিহত তানিয়া আক্তার (২৫) সিরাজগঞ্জের কাজিপুর থানার চিলগাছার ইব্রাহীম মিয়ার স্ত্রী। তিনি স্থানীয় স্টারলিং লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিক ছিলেন। কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, রাতের কোনো এক সময় গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর তানিয়াকে বিছানার উপর ফেলে রাখা হয়।

“প্রাথমিক তদন্তের পর ধারণা করা হচ্ছে রাতে তানিয়াকে শ্বাসরোধে হত্যার পর পালিয়েছে তার স্বামী। তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।”
নিহতের বোন রেহেনা আক্তার বলেন, মাদকাসক্ত স্বামী ইব্রাহীমের সাথে তানিয়ার প্রায়ই ঝগড়া হতো। গত সোমবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন।

সকালে পাশের বাসার ভাড়াটিয়ারা খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতরে তানিয়ার লাশ দেখতে পেয়ে পুলিশের খবর দেয়। এ সময় তার স্বামীকে কোথায় খুঁজে পাওয়া যায়নি বলেন তিনি।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading