মিরপুরে রাস্তার পাশ থেকে তরুণের লাশ উদ্ধার

মিরপুরে রাস্তার পাশ থেকে তরুণের লাশ উদ্ধার

উত্তরদক্ষিণ | বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৩৩

রাজধানীর মিরপুরে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে, যার বুকে ছুরির আঘাত রয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ভোরে মিরপুর-১ নম্বর সেকশনের রাস্তার পাশ থেকে মুন্না (১৯) নামের ওই তরুণের লাশ উদ্ধার করা হয় বলে শাহ আলী থানার ওসি এবিএম আসাদুজ্জামান জানিয়েছেন।

তিনি বলেন, “মুন্না গ্রামের বাড়ি নড়াইল থেকে রাতে ‘সি’ ব্লকের ডেসকো অফিসের পাশে তার বন্ধু রহমতের বাসায় এসেছিলেন। তবে বন্ধুর বাসায় পৌঁছার আগেই খুন হন।” মুন্নার বুকে ছুরিকাঘাতের একটি চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “এটা এখন বোঝা যাচ্ছেনা। তদন্তে প্রকৃত কারণ বেরিয়ে আসবে।” ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading