চাঁপাইনবাবগঞ্জে ট্রলি উল্টে নিহতের সংখ্যা বেড়ে ৯

চাঁপাইনবাবগঞ্জে ট্রলি উল্টে  নিহতের সংখ্যা বেড়ে ৯

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ | আপডেট: ১২:২৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ধানের ট্রলি উল্টে খাদে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চার শ্রমিক।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ছয়টার দিকে উপজেলার বারিকবাজার এলাকার একটি আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদের বালিয়াদীঘি গ্রামের নওশাদ আলীর ছেলে আবুল কাশেম, একই এলাকার ইমান আলীর ছেলে বাবু, তাজাকুল ও তার ছেলে মিঠুন, মো. কাবিলের ছেলে কায়েম, আমানুরের ছেলে শিশু, রেহেমানের ছেলে আতাউর রহমান। নিহত আরও দুজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে নওগাঁ থেকে ধান কেটে ট্রলিতে করে সোনামসজিদের বালিয়াদীঘি যাচ্ছিলেন শ্রমিকরা।

পথে ভাঙা সাঁকোর কাছে হঠাৎ ট্রলিটি উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই সাত শ্রমিক নিহত ও ছয়জন আহত হন।

পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। অন্যরা শিবগঞ্জ হাসপাতাল ও চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে চিকিৎসীন।

হতাহতরা সবাই সোনামসজিদের বালিয়াদীঘি গ্রামের ধানকাটা শ্রমিক বলে শিবগঞ্জ থানার এসআই আজিম জানান।

তিনি জানান, ঘটনার খবর পেয়ে প্রথমে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কাদের সিদ্দিকীর ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। পরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের তালিকা সংগ্রহ করে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading