৩২ কোম্পানির লেনদেন চালু রবিবার
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৩:০১
আগামী রবিবার (২২ নভেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩২ কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- জাহিন টেক্স, ফাইন ফুডস, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ওয়াইম্যাক্স, শাশা ডেনিমস, অলিম্পিক এক্সেসরিজ, জুট স্পিনার্স, দেশবন্ধু পলিমার, বিডিকম অনলাইন, এডিএন টেলিকম, সী পার্ল বীচ, সাভার রিফ্যাক্ট্ররিজ, সোস্যাল ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, স্ট্যাইল ক্রাফট, ন্যাশনাল পলিমার, সামিট অ্যালায়েন্স পোর্ট, আইটিসি, প্যাসিফিক ডেনিমস, রংপুর ফাইন্ডারি, অ্যাডভেন্ট ফার্মা, দুলামিয়া কটন, মুন্নুজুট স্ট্যাফলার্স, মুন্নু সিরামিক, এম.এল ডাইং, ফার কেমিক্যাল, সায়হাম টেক্সটাইল, তসরিফা ইন্ডান্ট্রিজ, আর.এন স্পিনিং, ডেসকো, সোনালী পেপার ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।
এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করেছে।

