সূচকে মিশ্রাবস্থা, লেনদেনে সামান্য উত্থান

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৫:২৬

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে এদিন আগের দিনের তুলনায় সামান্য লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।

ডিএসইতে বৃহস্পতিবার টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৮১ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৩৬ কোটি ৬ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৫৪৪ কোটি ৯৯ লাখ টাকার।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩২৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, দর কমেছে ১৬৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৯টি কোম্পানির।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৬৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৩টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দর। আজ সিএসইতে ১৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading