প্রথম ধাপের সব পৌরসভার ভোট ইভিএমে

প্রথম ধাপের সব পৌরসভার ভোট ইভিএমে

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ | আপডেট: ২০:০৫

প্রথম ধাপে সব পৌরসভা নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। আগামী ২৭ বা ২৮ ডিসেম্বর ভোট হবে। আগামী রবিবার বা সোমবার ঘোষণা করা হবে এ নির্বাচনের তফসিল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘পৌরসভার প্রথম ধাপের নির্বাচন ২৭ থেকে ২৯ তারিখে করার জন্য নথি উপস্থাপন করা হয়েছে। কমিশন থেকে অনুমোদন দিলেই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’ ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হলে আমাদের আগামী সোমবারের (২৩ নভেম্বর) মধ্যে এ নির্বাচনের তফসিল ঘোষণা করতেই হবে,যোগ করেন তিনি। প্রথম ধাপের সব পৌরসভায় ইভিএম ব্যবহার হবে বলেও তিনি জানান।

ইসি সূত্রে জানা যায়, প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ভোট করার জন্য কমিশনে নথি উপস্থাপন করা হয়। সেখানে ১৭ নভেম্বরের মধ্যে বা ২৫ নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করার কথা উল্লেখ করা হয়। সে কারণে চলতি সপ্তাহের প্রথম দিকেই নথি উপস্থাপন করা হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তফসিল ঘোষণা করার জন্য প্রস্তুত ছিল ইসি সচিবালয়। তবে কমিশন থেকে অনমোদন হয়ে না আসায়, তা করা হয়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading