রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালালেই ডাম্পিংয়ে যাবে: ডিএমপি কমিশনার

রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালালেই ডাম্পিংয়ে যাবে: ডিএমপি কমিশনার

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৯:৩৫

রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালালেই তা ডাম্পিং করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে ডিএমপি’র সদর দফতরে পরিবহন মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ডিএমপির ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের তিনি এ নির্দেশ প্রদান করেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘রাস্তায় চাঁদাবাজি করলে গ্রেফতার করতে হবে। রাস্তায় কোনও প্রকার চাঁদা ওঠানো যাবে না। তবে মালিক ও শ্রমিক সংগঠনের পরিচালন ব্যয় নির্বাহের জন্য নির্ধারিত সার্ভিস চার্জ ওঠানো যাবে। ড্রাইভারদের আইন মানার ক্ষেত্রে সচেতন করতে হবে।’

এ সময় মালিক সমিতির নেতারা ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স প্রদানে বিআরটিএ’র সীমাবদ্ধতা ও জটিলতার কথা উল্লেখ করে বিষয়টি সুনজরে দেখার জন্য পুলিশ কমিশনারের কাছে আবেদন জানান।

সভায় পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে মালিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading